২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির বিচারে থাইল্যান্ড নাক গলাচ্ছে: মিয়ানমার

গণতন্ত্রের প্রতীক অং সান সু চি'র বিচারে জান্তা সরকারের মার্যাদা এবং বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়েছে--- ব্যাংককের এ মন্তব্যের পর মিয়ানমার রোববার অভিযোগ করে বলেছে, থাইল্যান্ড তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 11:17 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ইয়াঙ্গুন, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/রয়টার্স)--- গণতন্ত্রের প্রতীক অং সান সু চি'র বিচারে জান্তা সরকারের মার্যাদা এবং বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়েছে--- ব্যাংককের এ মন্তব্যের পর মিয়ানমার রোববার অভিযোগ করে বলেছে, থাইল্যান্ড তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। থাইল্যান্ড গত সপ্তাহে যে বিবৃতি দিয়েছে তা আদতেই ভুল এবং আসিয়ানের আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য করেছে মিয়ানমার। উল্লেখ্য, থাইল্যান্ড বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সভাপতিত্বে রয়েছে। মিয়ানমারের রাষ্ট্রপরিচালিত এমআরটিভি তে এক বিবৃতিতে বলা হয়েছে, "এটি মিয়ানমারের অভ্যন্তরীন বিষয়য়ে হস্তক্ষেপের শামিল।" গত সপ্তাহে মিয়ানমার জান্তা সু চিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। দোষী প্রমাণিত হলে ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড হতে পারে তার। জন ইয়েত্তাও নামের এক আমেরিকান নাগরিক ইয়াঙ্গুনে সু চি'র বাড়ির সামনের লেক পার হয়ে গোপনে সেখানে প্রবেশ করার ঘটনায় সু চি এবং তার দুই নারী সহচরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করে মিয়ানমার জান্তা। ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে সু চি'র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল বিজয় পেলেও তাকে সরকার গঠন করতে দেয়নি দেশটির সামরিক নেতারা। এরপর থেকে মিয়ানামরে লাগাতার সেনা শাসন চালিয়ে যাচ্ছে সামরিক জান্তা। গত ১৯ বছরের মধ্যে প্রায় ১৩ বছরই গৃহবন্দি অবস্থায় কিংবা কারাগারে কাটিয়েছেন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত সু চি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৩ ঘ.