২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনায় শিখ মন্দিরে হামলায় আহতের সংখ্যা ৯ জন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রোববার একটি শিখ মন্দিরে ঢুকে পুরোহিত ও পূন্যার্থীদের ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে নয়জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। এর আগে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএ এ ঘটনায় আহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 06:38 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ভিয়েনা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রোববার একটি শিখ মন্দিরে ঢুকে পুরোহিত ও পূন্যার্থীদের ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে নয়জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। এর আগে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএ এ ঘটনায় আহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছিল। ভিয়েনা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন হাসপাতালের কাছ থেকে নিশ্চিত হওয়া গেলে আহতের সংখ্যা আরও বেশি কি না তা জানা যাবে। এপিএ জানায় ওই ঘটনায় ৩০ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে জানিয়েছিল, হামলাকারীরা দুটি বিবদমান পরিবারের সদস্য। তবে পরে জানানো হয়, ভিয়েনায় অনেকগুলো শিখ মন্দিরের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, বিকালে মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে সেখানে অবস্থানকারী ছয় ব্যক্তি হঠাৎকরে দাঁিড়য়ে পড়ে এবং পুরোহিত ও অন্যান্যদের ওপর হামলা চালায়। মন্দিরটিতে সেসময় ১৫০ জনের মতো পূণ্যার্থী ছিল। মন্দিরটি ভিয়েনার রুডলফশেইম এলাকায় অবস্থিত। এলাকাটিতে বিপুল সংখ্যক অভিবাসীর বসাবস রয়েছে। এদের একজনের কাছে ছিল বন্দুক এবং অন্যদের হাতে ছিল ছুরি। কমপেক্ষ নয় ব্যক্তি গুলিবিদ্ধ এবং ছুরিকাহত হয়েছে। ঘটনাস্থলে থাকা নারী ও শিশুদের কেউ হতাহত হননি। এপিএ জানায়, ওই মন্দিরের পুরোহিত ভারত থেকে অস্ট্রিয়া সফরে যান ওই বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করার জন্য। কিন্তু অন্যান্য মন্দিরের সদস্যরা তার সফরের বিরোধিতা করে আগেই সহিংতার হুমকি দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৪১ ঘ.