নয়াদিল্লি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কংগ্রেস দলের অভিজ্ঞ নেতা প্রণব মুখার্জিই ভারতের কংগ্রেস জোটের নতুন সরকারের অর্থমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রী অফিসের একজন কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছেন।
সরকার এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী পদে এস এম কৃষ্ণ'র নাম ঘোষণা করেছে। শরদ পাওয়ার কৃষিমন্ত্রী হচ্ছেন এবং পালানিয়াপ্পন চিদাম্বরাম স্বরাষ্ট্রমন্ত্রী পদেই বহাল থাকছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৫৮ ঘ.
bdnews24