মানিক ফার্ম, শ্রীলংকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় যুদ্ধ উদ্বাস্তুদের বৃহত্তম শিবিরটি শনিবার ঘুরে দেখার পর শরণার্থী সমস্যা সামাল দিতে শ্রীলংকার জন্য সাহায্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেন, শরণার্থী সামলাতে প্রয়োজনীয় সম্মদ শ্রীলংকার নেই।
উদ্বাস্তু তামিল জনগোষ্ঠীর জন্য আরও ব্যাপকতর মানবিক সহায়তা এবং দেশটিতে রাজনৈতিক সংহতির লক্ষ্যে সরকারকে চাপ দিতে বান শ্রীলংকা সফরে গেছেন।
শ্রীলংকা সরকার লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর সঙ্গে যুদ্ধে সোমবার চূড়ান্ত বিজয় ঘোষণার পর বানের এ সফরই সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর।
বান কি মুন এলটিটিই'র সঙ্গে শ্রীলংকা সেনাবহিনীর শেষ যুদ্ধক্ষেত্রটি দেখতে গেছেন এবং প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের সঙ্গে দেখা করেছেন।
রাজাপাকসেকে তিনি বলেন, জাতিসংঘ এবং অন্যান্য মানবিক ত্রাণ সংস্থাগুলোকে অবিলম্বে শরণার্থী শিবিরগুলোতে অবাধে প্রবেশ করতে দেওয়া প্রয়োজন।
এক সাংবাদিক সম্মেলনে বান বলেন, "সরকার যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু তাদের সম্পদের অভাব রয়েছে।"
শ্রীলংকা শরণার্থী শিবিরগুলোতে ত্রাণ সংস্থাগুলো প্রবেশ করতে দেওয়ার অঙ্গীকার করেছে। তবে বলেছে, তামিল টাইগার অনুপ্রবেশকারীদের ঠেকাতে তাদের কিছু সময় প্রয়োজন। শ্রীলংকা ছয়মাসের মধ্যে শরণার্থীদের পুনর্বাসনের পরিকল্পনা জানিয়েছে।
বান বলেন, "ওই প্রতিশ্র"তি বাস্তবায়নে আমরা কঠোর পরিশ্রম করার চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব তাদের পুনর্বাসন করা প্রয়োজন।"
তামিল স
bdnews24