টোকিও, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়ার আরও নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে এইচ১এন১ ভাইরাস। গত বৃস্পতিবার ফিলিপাইন তাদের দেশে প্রথম এইচ১এন১ ভাইরাস সংক্রমণ নিশ্চিত করেছে। এছাড়া জাপান, তাইওয়ান ও চীনের নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রে এইচ১এন১ ভাইরাসে অ্যারিজোনা রাজ্যে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়াল ৯ জনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, এইচ১এন১ ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত বিশ্বের ৪১টি দেশে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সংক্রমণের শিকার হয়ে ১১ হাজারের বেশি মানুষ। মৃত্যু এবং সংক্রমণের বেশিরভাগ ঘটনা ঘটেছে ভাইরাসটির উৎপত্তিস্থল মেক্সিকোতে।
ফিলিপাইন জানিয়েছে, ১০ বছরের একটি মেয়ে নুতন এই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে সে সেরে উঠছে। মেয়েটি যুক্তরাষ্ট্র ও কানাডা ঘুরে স
bdnews24