২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে সিনাগগে বোমা হামলার ষড়যন্ত্র, গ্রেপ্তার ৪

নিউ ইয়র্কের একটি সিনাগগ ও ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলা এবং স্টুয়ার্ট বিমান বন্দরে সামরিক বিমানে স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র হামলার ষড়যন্ত্রে লিপ্ত সন্দেহে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 05:29 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

নিউ ইয়ক, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের পার্লামেন্ট শনিবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে। পার্লামেন্টের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে নেপালে মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ডের পদত্যাগের পর চলমান রাজনৈতিক সংকটের অবসান হল। নিউ ইয়র্ক দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত এটর্নি, এফবিআই এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক যুক্ত বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, সন্দেহভাজনদের বিরুদ্ধে নিউ ইয়র্কের ব্রঙ্কস বরোহ'র রিভারডেল সেকশনের কাছে একটি সিনাগগে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে নিউ ইয়র্কের নিউ বার্গের স্টুয়ার্ট বিমান বন্দরে 'নিউ ইয়র্ক এয়ার ন্যাশনাল গার্ড' ঘাঁটিতে রাখা সামরিক বিমানে স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনারও অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত এটর্নি লেভ ডাসিন ওই বিবৃতিতে বলেন, "বিবাদীরা সন্ত্রাসী হামলায় নিয়োজিত হয়ে চেয়েছিল। তারা লক্ষ্যবস্তু ঠিক করেছিল এবং পরিকল্পনামাফিক হামলা চালানোর জন্য অস্ত্র খুঁজেছিল।" জেমস ক্রোমিটি, ডেভিড উইলিয়ামস, ওনাটা উইলিয়ামস ও লেগুইরে পায়েন নামে চিহ্নিত ওই চার ব্যক্তি একটি বিকল ক্ষেপণাস্ত্র এবং তার জন্য বিস্ফোরক কেনার পর এফবিআই এবং অন্য গোয়েন্দা সংস্থাগুলোর এক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে অভিযোগপত্রে। আলাদা এক বিবৃতিতে নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, "আজ রাতে যে বোমা তারা পেতে রাখতে চেয়েছিল যদিও তা ছিল বিকল এবং তাদের কাছে অচেনা --- কিন্তু আমাদের স্বাধীনতায় হামলার সর্বশেষ এই চেষ্টা প্রমাণ করে যে, নিউ ইয়র্কের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি কতো মারাত্মক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬১৪ ঘ.