নয়াদিল্লি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত বুধবার জানিয়েছে, মুম্বাই হামলা তদন্তে পাকিস্তানকে তারা নতুন তথ্য দিয়েছে। তদন্ত জোরদার করতে পাকিস্তানকে এই তথ্য-প্রমাণ দেয়া হয়েছে হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, "মুম্বাইয়ের সন্ত্রাসী হামলা তদন্তে পাকিস্তান চেয়েছিল এমন কিছু তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় আজ পাকিস্তান হাই কমিশনের কাছে হস্তান্তর করেছে।" এর বেশি আর কিছু বিবৃতিতে জানানো হয়নি।
স্থানীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নতুন করে দেয়া তথ্যের মধ্যে হামলাকারীদের ডিএনএ পরীক্ষার তথ্যও আছে।
গত নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। এ সময় হামলাকারীদের নয়জন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয় এবং একজনকে জীবিত আটক করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ভারতে পাকিস্তান হাই কমিশন নতুন তথ্য-প্রমাণ গ্রহণ করেছে। তবে এতে কী ধরনের তথ্য আছে তা তিনি জানাতে পারেননি। কেননা এগুলো এখনো ইসলামাবাদে পৌঁছেনি।
মুম্বাই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত। ওই হামলার পর থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বাক-বিতণ্ডা নতুন মাত্রায় বৃদ্ধি পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৫ ঘ.
bdnews24