২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলটিটিই প্রধান প্রভাকরণ জীবিত: তামিলপন্থি ওয়েবসাইট

লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ জীবিত ও নিরাপদে আছেন। মঙ্গলবার তামিল টাইগারপন্থি একটি ওয়েবসাইটে এ দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 05:45 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

কলম্বো, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ জীবিত ও নিরাপদে আছেন। মঙ্গলবার তামিল টাইগারপন্থি একটি ওয়েবসাইটে এ দাবি করা হয়েছে। এলটিটিই'র কূটনৈতিক প্রধান সিলভারাজাহ পাথমানাথান বলেছেন, "আমি যুদ্ধের চূড়ান্ত ঘটনাবলী দেখে বিপর্যস্ত বৈশ্বিক তামিল সম্প্রদায়কে জানাতে চাই যে, আমাদের প্রিয় নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ জীবিত ও নিরাপদে আছেন।" 'ডব্লিউডব্লিউডব্লিউ ডট তামিলনেটডটকম' এ বিবৃতিটি প্রচার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৫১ ঘ.