২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্র বসাতে যাচ্ছে অষ্ট্রেলিয়া

অষ্ট্রেলিয়া ১০০০ মেগাওয়াট শক্তিসম্পন্ন বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এজন্য দেশটি ১ দশমিক ৪ বিলিয়ন অষ্ট্রেলিয়ান ডলার (১ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে। রোববার প্রধানমন্ত্রী কেভিন রাড একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

সিডনি, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অষ্ট্রেলিয়া ১০০০ মেগাওয়াট শক্তিসম্পন্ন বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এজন্য দেশটি ১ দশমিক ৪ বিলিয়ন অষ্ট্রেলিয়ান ডলার (১ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে। রোববার প্রধানমন্ত্রী কেভিন রাড একথা জানান। কেভিন রাড বলেন, এই কেন্দ্রটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তির বিদ্যুৎ উৎপাদান কেন্দ্রটির চেয়ে তিনগুণ বেশি শক্তি উৎপাদন করতে পারবে। এই বছরের শেষ নাগাদ এর দরপত্র ডাকা হবে। দরপত্রে বিজয়ীদের নাম ২০১০ সালের প্রথমার্ধে ঘোষণা করা হবে। রাড জানান, দেশের অপরিমেয় সূর্যের আলোকে কাজে লাগানোই প্রকল্পটির উদ্দেশ্য। এই সূর্যের আলোকে তিনি অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক সম্পদ হিসেবে অভিহিত করেন। রাড বলেন, "বিশুদ্ধ ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে নেতৃত্বের আসনে নিয়ে আসাও এর লক্ষ্য।" প্রধানমন্ত্রী বলেন "ভবিষ্যৎ অস্ট্রেলিয়ায় শুদ্ধ জ্বালানি শক্তির পথ রচনা করতে, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াতে, চাকরির সুযোগের পাশাপাশি ব্যবসার সুযোগ সৃষ্টি করতে আমরা প্রকল্পটি হাতে নিয়েছি।" তিনি জানান, 'ইন্টারন্যাশনাল রিনিউঅ্যাবল এনার্জি এজেন্সি'র পূর্ণ সদস্য হতে যাচ্ছে অষ্ট্রেলিয়া । এই জুনে এর প্রথম বিশ্বজনীন বৈঠক হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৭১৮ ঘ.