২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভাকরণের মতো দেখতে একজনের লাশ উদ্ধার

লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর প্রতিষ্ঠাতা প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মৃতদেহ বলে সন্দেহ করা হচ্ছে এমন একটি লাশ রোববার উদ্ধার করা হয়েছে শ্রীলংকার উত্তরাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র থেকে। তবে তা প্রভারকরণের কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

কলম্বো, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর প্রতিষ্ঠাতা প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মৃতদেহ বলে সন্দেহ করা হচ্ছে এমন একটি লাশ রোববার উদ্ধার করা হয়েছে শ্রীলংকার উত্তরাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র থেকে। তবে তা প্রভারকরণের কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সেনাবাহিনী একথা জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, "এটি সত্যিই প্রভাকরণের কি না তা পরীক্ষা করে দেখতে নিয়ে যাওয়া হয়েছে লাশটি।" সেনাবাহিনীর আরও চারটি সূত্র এমন মৃতদেহ পাওয়ার খবর নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, লাশের পরিচয় সনাক্ত করার কাজ চলছে। অবশ্য সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা এ খবর অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২০ ঘ.