২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নির্বাচনে কংগ্রেস জোটের জয়

ভারতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ক্ষমতাসীন কংগ্রেস জোট সাধারণ নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী হয়েছে। ঘোষিত ফলাফলে তারা জিতেছে ২৫২টি আসনে এবং এগিয়ে আছে ৬টিতে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ১৬২টি আসন এবং এগিয়ে আছে ২টি আসনে। সরকার গঠনের জন্য পার্লামেন্টে ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নয়াদিল্লি, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ক্ষমতাসীন কংগ্রেস জোট সাধারণ নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী হয়েছে। ঘোষিত ফলাফলে তারা জিতেছে ২৫২টি আসনে এবং এগিয়ে আছে ৬টিতে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ১৬২টি আসন এবং এগিয়ে আছে ২টি আসনে। সরকার গঠনের জন্য পার্লামেন্টে ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। দেশটির বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা'৭৪টি আসনে জয় পেছে এবং ৪টিতে এগিয়ে আছে। শনিবার ভোট গণনায় দলের বিজয় স্পষ্ট হয়ে উঠলে প্রধানমন্ত্রী মনমোহন সিং সাংবাদিকদের বলেন, "ভারতের জনগণ সুষ্পষ্টভাবে তাদের রায় দিয়েছে।" হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোটকে হারিয়ে কংগ্রেসের এই ব্যাপক জয়ের অর্থ কগ্রেসের পক্ষে এখন একটি স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হবে। অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ডও সহজে করতে পারবে দলটি। কংগেস দলের সভাপতি সোনিয়া গান্ধী সাংবাদিকদের বলেছেন, "ভারতের জনগণ তাদের কিসে ভালো হবে তা উপলব্ধি করতে পেরেছেন। তারা সবসময়েই সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন।" কংগ্রেস জোট আবার ক্ষমতায় বসতে যাওয়ায় জোটের লাখ লাখ সমর্থক আতশবাজি ও পটকা ফুটিয়ে সারা দেশে উৎসব আনন্দে মেতেছে। তাদের অনেকের হাতেই শোভা পাচ্ছে কংগ্রেসের তারকা নেতা রাহুল গান্ধী তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর ছবিসংবলিত ব্যানার। বিজয় চূড়ান্ত হয়ে ওঠায় দ্বিতীয় দফায় সরকার গঠনের হিসেবনিকেশে এখন ব্যস্ত হয়ে উঠেছেন কংগ্রেস-জোট নেতারা। জয়ের ধারায় উল্লসিত কংগ্রেস নেতাকর্মীদের প্রতি সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, মনমোহন সিং-ই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী। ওদিকে মনমোহন বলেছেন, রাহুলকে মন্ত্রিসভায় দেখতে চান তিনি। গত ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত মোট পাঁচ পর্বে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। শনিবার নির্বাচন কমিশন কম্পিউটারভিত্তিক এ ভোট গণনা শুরু করে। সকালে নির্বাচন কমিশনের কম্পিউটারভিত্তিক ভোট গণনা শুরুর পরপরই কংগ্রেসের এক মুখপাত্র বলেন, "নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা" পেতে যাচ্ছেন তারা। প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে কমিউনিস্টদের দূর্গ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ রাজ্যে ৩২ বছরেরর ইতিহাস পাল্টে দিয়ে কংগ্রেস জোটের চেয়ে পিছিয়ে পড়েছে বামপন্থিরা। কেরালায় বামদের তৃতীয় মোর্চাকে হারিয়ে এবং পশ্চিমবঙ্গে মিত্র তৃণমূল কংগ্রেসের সহায়তায় মার্ক্সবাদীদের ভরাডুবি ঘটিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে কংগ্রেস। এছাড়া দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরখণ্ড রাজ্যে দারুণ ফলাফল পেয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশেও কংগ্রেসের ফলাফল প্রত্যাশার চেয়ে ভাল হয়েছে। নির্বাচনী প্রচারভিযানে রাহুল গান্ধীর ভূমিকাকে কংগ্রেসের এ বিপুল বিজয়ের অন্যতম প্রভাবক হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/এমএইচবি/০০৩০ ঘ.