২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বুথ ফেরত জরিপে এগিয়ে ক্ষমতাসীন জোট

ভারতের সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপে ১৮৯ থেকে ২০১ টি আসনে এগিয়ে আছে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট। বুধবার পঞ্চম ও শেষ পর্বের ভোটগ্রহণ শেষের পর সি-ভোটার পোলিং এজেন্সি একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

নয়াদিল্লি, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপে ১৮৯ থেকে ২০১ টি আসনে এগিয়ে আছে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট। বুধবার পঞ্চম ও শেষ পর্বের ভোটগ্রহণ শেষের পর সি-ভোটার পোলিং এজেন্সি একথা জানিয়েছে। অন্যদিকে, ৫৪৩-সদস্যের পার্লামেন্টে বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৮৩ থেকে ১৯৫ আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকার গঠন করতে সংখ্যাগরিষ্ঠ ২৭২ আসন পেতে যে কোনও দলেরই ছোট ছোট দলগুলোর সমর্থন প্রয়োজন পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩২ ঘ.