২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এথেন্সে ব্যাংকে বোমা হামলা

গ্রিসের রাজধানী এথেন্সের একটি ব্যাংকে মঙ্গলবার সকালে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ একথা জানিয়েছে। দক্ষিণপূর্ব এথেন্সের আরগিরুপলি এলাকায় 'গ্রিক ব্যাংক ইউরোব্যাংক' ভবনের বাইরে বোমাটি পাতা ছিল। গত কয়েক মাসে গ্রিক রাজধানীতে এ ধরনের হামলার সর্বশেষ ঘটনা এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

এথেন্স, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্রিসের রাজধানী এথেন্সের একটি ব্যাংকে মঙ্গলবার সকালে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ একথা জানিয়েছে। দক্ষিণপূর্ব এথেন্সের আরগিরুপলি এলাকায় 'গ্রিক ব্যাংক ইউরোব্যাংক' ভবনের বাইরে বোমাটি পাতা ছিল। গত কয়েক মাসে গ্রিক রাজধানীতে এ ধরনের হামলার সর্বশেষ ঘটনা এটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, "আমরা বিশ্বাস করি এটি একটি সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াড বিস্ফোরণস্থল ও ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে।" গত ডিসেম্বরে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর থেকে লাগাতার বিশৃঙ্খলা ও বামপন্থিদের বোমা হামলা হয়েছে গ্রিসে। বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলোও এসব হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বোমাটি বিস্ফোরণের মাত্র ১০ মিনিট আগে ওই হামলাটি সম্পর্কে পুলিশকে সতর্ক করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৩ ঘ.