২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে এইচ১এন১ ফ্লু'র সংক্রমণ নিশ্চিত

থাইল্যান্ডের নাগরিকের এইচ১এন১ ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভা। তবে, তিনি জানান এ ভাইরাসের কবল থেকে সেরে উঠেছেন ওই ব্যক্তি। দেশটিতে এ ফ্লুতে সংক্রমণের এটাই প্রথম নিশ্চিত ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 07:48 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ব্যাংকক, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের নাগরিকের এইচ১এন১ ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভা। তবে, তিনি জানান এ ভাইরাসের কবল থেকে সেরে উঠেছেন ওই ব্যক্তি। দেশটিতে এ ফ্লুতে সংক্রমণের এটাই প্রথম নিশ্চিত ঘটনা। প্রধানমন্ত্রী সাংবাদিকদেও বলেন, "গবেষাণাগার থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে তিনি এতে সংক্রামিত হয়েছিলেন, কিন্তু তিনি সেরে উঠেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫৪ ঘ.