২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকহীন বিমান হামলায় ৮জন নিহত

যুক্তরাষ্ট্রের একটি চালকহীন বিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবার পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় কমপক্ষে ৮ ব্যক্তি নিহত হয়েছে। পাকিস্তানের সেনা ও গোয়েন্দা সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 07:38 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ইসলামাবাদ, মে ১২ (বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের একটি চালকহীন বিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবার পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় কমপক্ষে ৮ ব্যক্তি নিহত হয়েছে। পাকিস্তানের সেনা ও গোয়েন্দা সূত্র একথা জানিয়েছে। কর্মকর্তরা জানিয়েছেন দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি পার্বত্য এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানাননি তারা। এলাকাটিতে আল কায়েদার জঙ্গিরা ঘাঁটি গেড়ে আছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩৯ ঘ.