কাঠমাণ্ডু, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদব রোববার পার্লামেন্টকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে বলেছেন। সেনাপ্রধান বরখাস্ত করা নিয়ে বিরোধে গত সপ্তাহে মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ড পদত্যাগ করায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচন প্রয়োজন হয়ে পড়েছে।
প্রেসিডেন্ট এর আগে নেপালের সব রাজনৈতিক দলকে সর্বম্মতিক্রমে জাতীয় ঐক্য সরকার গড়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। শনিবার পর্যন্ত দেওয়া ওই সময়সীমা শেষের পরপরই নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে বললেন প্রেসিডেন্ট।
কিন্তু নতুন প্রধানমন্ত্রী নির্বাচন খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ, পার্লামেন্টের ৪০ শতাংশ আসন নিয়ন্ত্রণকারী মাওবাদীরা পার্লামেন্ট অধিবেশন বিঘি
bdnews24