২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সাবেরির আপিলের শুনানি রোববার

গুপ্তচরগিরির দায়ে ইরানি আদালতের দেওয়া ৮ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ইরানি-আমেরিকান সাংবাদিক রোকসানা সাবেরির করা আপিলের শুনানি হবে রোববার। তার আইনজীবী রয়টার্সকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

তেহরান, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গুপ্তচরগিরির দায়ে ইরানি আদালতের দেওয়া ৮ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ইরানি-আমেরিকান সাংবাদিক রোকসানা সাবেরির করা আপিলের শুনানি হবে রোববার। তার আইনজীবী রয়টার্সকে এ কথা জানান। আইনজীবী আবদুল সামাদ খোররামশাহী শনিবার বলেন, "আপিল আদালতে আগামীকাল শুনানি অনুষ্ঠিত হবে।" তিনি বলেন, এ আদালত কবে রায় দেবে তা তিনি জানেন না। আগামী সপ্তাহ বা অন্য যে কোন সময় রায় দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরগিরির অভিযোগে গত ১৮ এপ্রিল সাবেরিকে কারাদণ্ড দেয় ইরানি আদালত। তার বাবা জানিয়েছেন, সাবেরি তার রায়ের বিরুদ্ধে গত ২১ এপ্রিল থেকে ইরানের ইভিন কারাগারে অনশন শুরু করে। গত সোমবার তা শেষ হয়। ইরানের সঙ্গে নতুন সম্পর্ক গড়ায় আগ্রহী যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন সাবেরির বিরুদ্ধে গুপ্তচরগিরি অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন অভিহিত করে দ্রুত তার মুক্তির দাবি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৬১৬ ঘ.