ওয়াশিংটন, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১০ অর্থবছরে বাজেট ব্যয় ১৭ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এ সংক্রান্ত তার অনেকগুলো প্রস্তাব ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে কংগ্রেস এবং এই সামান্য সঞ্চয় সম্ভাব্য ১ দশমিক ১৭ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে।
কোন কোন খাতে কিভাবে ব্যয় হ্রাস করা হবে এ সম্পর্কে বৃহস্পতিবার বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছেন ওবামা। কৃষি ভর্তুকি কমানোসহ শিক্ষা ও আরও কয়েকটি খাতে ব্যয় হ্রাসের পরিকল্পনা জানিয়েছেন তিনি।
গত ফেব্র"য়ারিতে প্রাথমিকভাবে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজেটের পরিকল্পনার কথা জানান ওবামা। ব্যয় হ্রাসের অধিকাংশ পরিকল্পনা এ সময় বা পরে জানানো হয়েছিল।
২০১০ অর্থবছর শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৫ ঘ.
bdnews24