ওয়াশিংটন, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রিক সমাধানের জন্য মঙ্গলবার ইসরায়েলকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নেতৃস্থানীয় ইসরায়েলপন্থি লবি গ্র"পের ভাষণে তিনি ইসরায়েলের নতুন সরকারকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে বলেন।
আমেরিকান ইসরায়েল পাবলিক এফেয়ার্স কমিটির (এআইপিএসি) সম্মেলনের বক্তব্যে বাইডেন বলেন, "ফিলিস্তিনিদেরকে সহিংসতা বন্ধ করতে হবে। আর ইসরায়েলকে নতুন নতুন বসতি স্থাপন বন্ধ করে, বিদ্যমান সেনাফাঁড়িগুলো তুলে নিয়ে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনকে স্বীকৃতি দিয়ে দ্বিরাষ্ট্রিক সমাধানের জন্য কাজ করে যেতে হবে।"
ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেস এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের আগে বাইডেন এই মন্তব্য করেন। ওদিকে, হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে ওবামার বৈঠকেরও আর খুব বেশি দেরী নেই।
নেতানিয়াহু মঙ্গলবার কোনোরকম বিলম্ব ও পূর্বশর্ত ছাড়াই মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত থাকার কথা জানালেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে কিছু উল্লেখ করেননি। রাজনৈতিক ইসু, ফিলিস্তিনের অর্থনীতি জোরদার করা এবং ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার 'ত্রিমুখী পথ' নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
৩১ মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে ডানপন্থি নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপাওে কোনও প্রতিশ্র"তি দেননি। যদিও আরব বিশ্ব ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকেই অগ্রাধিকার দিচ্ছে।
ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে নেতানিয়াহুর অবস্থান মার্কিন প্রেসিডেন্টর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ওবামার মধ্যপ্রাচ্য বিশেষ প্রতিনিধি জর্জ মিশেল। কেননা ওমাবা ওই অঞ্চলের সংঘর্ষ নিরসনে "দুটি রাষ্ট্র" প্রতিষ্ঠার প্রতিশ্র"তি দিয়েছেন।
ওবামার সঙ্গে আলোচনার জন্য ১৮ মে ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। এর ওপরই নির্ভর করছে গত বছর সীমান্ত, জেরুজালেম ও ফিলিস্তনি শরণার্থী বিষয়ে বিরোধিতার কারণে বন্ধ হয়ে যাওয়া মার্কিন মধ্যস্থতা শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়া না হওয়ার বিষয়টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৩ ঘ.
bdnews24