২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সোয়াত ছেড়ে পালাচ্ছে অধিবাসীরা

তালেবান জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী খুব শিগগিরিই সেনা অভিযান শুরু করতে পারে জানিয়ে কর্তৃপক্ষ সোয়াত উপত্যকার অধিবাসীদের বাড়ি খালি করে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানোর পর লোকজন মূল শহর ছেড়ে পালাতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 10:34 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

মিঙ্গোরা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তালেবান জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী খুব শিগগিরিই সেনা অভিযান শুরু করতে পারে জানিয়ে কর্তৃপক্ষ সোয়াত উপত্যকার অধিবাসীদের বাড়ি খালি করে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানোর পর লোকজন মূল শহর ছেড়ে পালাতে শুরু করেছে। পাকিস্তান সরকার তালেবান জঙ্গিদের সন্তুষ্ট করার পরিবর্তে যুক্তরাষ্ট্রের চাপের মুখে জঙ্গিবিরোধী অভিযান শুরু করায় ভেস্তে যেতে বসেছে ফেব্র"য়ারিতে তালেবানদের সঙ্গে করা শান্তিচুক্তি। জঙ্গিরা সোয়াতের মূল শহর মিঙ্গোরার ৫ টি জেলায় ঢুকে পড়েছে এবং নিরাপত্তা বাহিনী, সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালাতে শুরু করেছে বলে জানিয়েছেন শীর্ষ সরকারি কর্মকর্তা খুসাল খান কত্থক। তিনি রয়টার্সকে বলেন, "আমরা কারফিউ শিথিল করেছি এবং বাসিন্দাদেরকে এলাকা খালি করে দিতে বলেছি। কারণ, নিরাপত্তা বাহিনী নতুন করে জঙ্গি বিরোধী অভিযান শুরু করতে পারে। আর আমরা বেসামরিক লোকজন হতাহতের ঘটনা এড়াতে চাই।" তবে পরে কত্থক বলেন, লড়াইয়ের আশঙ্কা নেই। লোকজন ঘরে থাকতে পারে। অন্যদিকে, সেনাবাহিনী জানিয়েছে, তারা শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু লড়াইয়ের আশঙ্কায় সোয়াত ছাড়ছে হাজার হাজার অধিবাসী। সেয়াত থেকে পালানোর সময় মোহম্মদ করিম নামের একজনের উক্তি, আমি সপরিবারে পেশোয়ারে চলে যাচ্ছি। কারণ, কোনওরকম লড়াই শুরু হলে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। মিঙ্গোরার অধিবাসীরা এর আগে জানায়, জঙ্গিরা ওই শহরের একটি বিদ্যুৎ কেন্দ্রে আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটি ঘিরে ফেলেছে। আর অন্যরা বিভিন্ন ভবনে অবস্থান নিচ্ছে এবং রাস্তায় পাহারা দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বলেছেন, "আমরা সংযতভাবে ব্যবস্থা নিচ্ছি। কারণ, তারা বেসামরিক লোকজনদেও ঢাল হিসাবে ব্যবহার করছে। পরিস্থিতি অবনতির দিকে গেলে আমরা তাদের ওপর চড়াও হব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৭ ঘ.