নুসা দুয়া, ইন্দোনেশিয়া, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স-- ১৩টি এশীয় দেশ বৈশ্বিক আর্থিক মন্দার প্রভাব মোকাবেলায় ১২০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল ঘোষণা করার পরদিন সোমবার দাতাদের নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক বৈঠক শুরু হচ্ছে।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত এই বৈঠকে এডিবি'র ৬৭ সদস্যের বেশিরভাগ দেশেরই অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিচ্ছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো ব্যামব্যাংগ ইয়োধোইয়োনো বৈঠকটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আগেরদিন রোববার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ৪২তম বার্ষিক সাধারণ সভা'র সাইডলাইনে বসে বৈশ্বিক আর্থিক মন্দার প্রভাব মোকাবেলায় ১২০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল হাতে নেয় ১৩টি এশীয় দেশ।
এ তহবিলের সিংহভাগই যোগান দেবে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। বৈশ্বিক মন্দা মোকাবেলায় এশিয়ায় এটাই এ ধরনের প্রথম উদ্যোগ।
এছাড়া, পৃথকভাবে মন্দাপীড়িত এশীয় দেশগুলোকে সহায়তা করতে ৬১ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের একটি বিশেষ প্রকল্প ঘোষণা করেছে জাপান। এ ঘোষণাটিও আসে বালিতে এডিবি'র বৈঠকের সাইডলাইন থেকে।
চীন ও জাপানের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ইয়ুন জিউং-হিউন সাংবাদিকদের বলেন, 'চিয়াং মাই ফান্ড' নামে পরিচিত এ আঞ্চলিক তহবিলে ঘোষিত অর্থের ৩২ ভাগ করে যোগান দেবে বেইজিং ও টোকিও। সিউল দেবে ১৬ ভাগ। তহবিলের বাকী অংশ আসবে এসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) ভুক্ত দশটি দেশ থেকে।
তিনি বলেন, "এ অঞ্চলে আমাদের সহযোগিতার গুরুত্ব বিবেচনা করে এই তিন দেশ আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।"
১৯৯৭/৯৮ সালে এশিয়ার আর্থিক সংকটকালের মতো কোনো দেশ জরুরি পুঁিজ সংকটে পড়লে এই তহবিল থেকে সহায়তা করা হবে এবং পুঁিজবাজারে ভারসাম্য আনার চেষ্টা করা হবে।
আসিয়ানভুক্ত দেশগুলো হল
bdnews24