করাচি, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে রোববার করাচিতে প্রবেশে বাধা দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। ইমরানের উপস্থিতিতে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায় তাকে করাচি ভ্রমণে বাধা দেওয়া হয়।
গত সপ্তাহে করাচিতে জাতিগত সহিংসতায় অন্ততপক্ষে ২৭ জন নিহত হয়েছে। জঙ্গি সহিংসতা রোধে লড়াইরত পাকিস্তানের জন্য এই সহিংসতা বাড়তি নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।
ইমরান খানকে রোববার লাহোরের বিমানবন্দরে করাচিগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়। খান বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ ঘটনাকে লজ্জ্বাজনক আখ্যা দেন।
তিনি বলেন, "কোন আইনে তারা একজন পাকিস্তানি নাগরিককে করাচি যেতে বাধা দেয়। করাচি কি পাকিস্তানের নগরী নয়?"
ইমরান খান ছোট একটি পশতুন দলের নেতা। করাচিতে গত সপ্তাহে পশতুন এবং মোহাজির জাতিগত সহিংসতাতেই ২৭ জনের মৃত্যু ঘটেছে। দেশের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় ইসলামপন্থিদের প্রতি সহানুভুতিশীল পশতুন স
bdnews24