২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ২য় দিনের মতো ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং মিসর মধ্যকার সীমান্তের সুড়ঙ্গ পথে শনিবার ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। গাজা থেকে ইসরায়েলে জঙ্গিরা রকেট নিক্ষেপের পর ইসরায়েল এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

গাজা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং মিসর মধ্যকার সীমান্তের সুড়ঙ্গ পথে শনিবার ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। গাজা থেকে ইসরায়েলে জঙ্গিরা রকেট নিক্ষেপের পর ইসরায়েল এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা এ খবর দিয়েছে। গাজায় মিসর সীমান্তবর্তী রাফাহ শহরের কাছাকাছি অনেকগুলো বিমান হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এ বিষয়ে তারা বিস্তারিত আর কিছু জানা যায়নি। বিমান হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। সীমান্তের সুড়ঙ্গপথ দিয়ে গাজায় অস্ত্র আসছে অভিযোগ করে গত শুক্রবার গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবারের হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রায় দুই মাস পর তারা আবার গাজায় বিমান হামলা শুরু করেছে। ইসরায়েল জানিয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে তাদের ভূখণ্ডে শনিবার তিনটি মর্টার নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাজার জঙ্গি গ্র"প প্যালেস্টাইন রিসিসট্যান্স কমিটিস জানিয়েছে, তারাই শনিবারের মর্টার হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৫ ঘ.