২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু-তে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু, সংক্রমণ ৮ দেশে

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বুধবার ২৩ মাসের এক শিশু মারা গেছে। এক সরকারি কমকর্তা খবরটি নিশ্চিত করেছেন। নতুন ধরনের এই ভাইরাসে মেক্সিকোর বাইরে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ওয়াশিংটন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বুধবার ২৩ মাসের এক শিশু মারা গেছে। এক সরকারি কমকর্তা খবরটি নিশ্চিত করেছেন। নতুন ধরনের এই ভাইরাসে মেক্সিকোর বাইরে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। এইচ১এন১ ভাইরাসের উৎস হিসেবে এখন পর্যন্ত মেক্সিকোকেই বিবেচনা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি আক্রান্তও হয়েছে সেদেশেই। এখন পর্যন্ত সেখানে মৃৃত্যুর সংখ্যা ১৫৯ জন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। এছাড়া মেক্সিকোতে প্রায় আড়াই হাজার মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানিয়েছেন, টেক্সাসে ৬৫ জনের সোয়াইন ফ্লু সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। বিস্তারিত আর কিছু জানাননি তিনি। টেক্সাসের গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার আগের রাতে রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বুধবার এ ভাইরাস সংক্রমণের কথা নিশ্চিত করেছে জার্মানি। এর ফলে সংক্রমণ ছড়িয়ে পড়া দেশের সংখ্যা দাঁড়াল ৮ এ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও জার্মানি ছাড়া বাকী দেশগুলো হল নিউজিল্যান্ড, ইসরায়েল, কানাডা, স্পেন ও ব্রিটেন। জার্মানির 'সংক্রামক রোগ সংস্থা' জানিয়েছে, তিনজনের এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। আক্রান্তরা হলেন ব্রাভারিয়ার বাসিন্দা মধ্য-তিরিশে থাকা দুই নারী পুরুষ এবং দেশের অন্যপ্রান্তে হামবুর্গে ২২ বছরের এক তরুণ। এ তিনজনই স