লিমা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এবং বিরোধী দলের নেতা মানুয়েল রোসালেসকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র পেরু। এ ঘটনায় পেরুর রাষ্ট্রদূতকে বহিস্কার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। পেরুর পররাষ্ট্রমন্ত্রী সোমবার একথা জানিয়েছেন।
দুর্নীতির অভিযোগে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভেনেজুয়েলা থেকে পালিয়ে যান রোসালেস। গত সপ্তাহে পেরুতে দেখা যায় তাকে। তার বিরুদ্ধে দুর্নীতির মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে পেরুতে রাজনৈতিক আশ্রয় চান রোসালেস।
পেরুর পররাষ্ট্রমন্ত্রী হোসে আন্তোনিও গার্সিয়া বেলুন্দে কংগ্রেসকে বলেন, "দেশের ঐতিহাসিক রীতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারাবদ্ধ থেকে পেরু সরকার ভেনেজুয়েলার নাগরিক মানুয়েল রোসালেসকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
ওদিকে, ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে পেরুর সিদ্ধান্তকে "আন্তর্জাতিক আইনের প্রতি তামাশা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বৃদ্ধাঙ্গুলি দেখানো ও ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে অপরাধ" বলে উল্লেখ করেছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, ভেনেজুয়েলা পেরু থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেবে, স
bdnews24