২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন হয়তো মরে গেছেন: জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সোমবার বলেছেন, ওসামা বিন লাদেনের আবাসস্থল এখনও রহস্যই রয়ে গেছে এবং তিনি মারা গেছেন-- এমন সন্দেহ রয়েছে। রাজধানী ইসলামাবাদে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জারদারি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে বলেছেন, আল কায়েদা প্রধানের কোনো খোঁজ নেই তাদের কাছে। যদিও তারা সাধারণত বলে থাকেন যে, লাদেন হয়তো পাকিস্তানেই আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ইসলামাবাদ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সোমবার বলেছেন, ওসামা বিন লাদেনের আবাসস্থল এখনও রহস্যই রয়ে গেছে এবং তিনি মারা গেছেন-- এমন সন্দেহ রয়েছে। রাজধানী ইসলামাবাদে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জারদারি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে বলেছেন, আল কায়েদা প্রধানের কোনো খোঁজ নেই তাদের কাছে। যদিও তারা সাধারণত বলে থাকেন যে, লাদেন হয়তো পাকিস্তানেই আছেন। জারদারি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোও এর চেয়ে বেশি কিছু জানে না। তিনি বলেন, "কোনো খবর নেই"। পাকিস্তানি গোয়েন্দা তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, "তারা এটাই মনে করে যে, তার আর অস্তিত্ব নেই। তবে এটা নিশ্চিত নয়। আমরা নিশ্চিত করতে পারছি না।" ওদিকে, আল জাজিরা মার্চ মাসে একটি অডিও রেকর্ডিংয়ের অংশবিশেষ প্রচার করে যাতে বক্তার কণ্ঠস্বর লাদেনের আগের অডিও বার্তাগুলোর মতোই মনে হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর থেকে তাকে ধরার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন আল কায়েদা প্রধান লাদেন। জীবিত থেকে থাকলে এ বছরের মার্চের ১০ তারিখে ৫২ বছর বয়স হয়েছে লাদেনের। তবে, তিনি নানা রোগে ভুগে অত্যন্ত দুর্বল স্বাস্থ্যে ছিলেন বলে ধারণা করা হয়ে থাকে। এমন খবরও শোনা গেছে যে, ইতোমধ্যেই স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। তবে এ ব্যাপারে কখনওই নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, জিহাদি ওয়েবসাইটগুলো পর্যবেক্ষণকারী গোয়েন্দা সংস্থাগুলো হয়তো এ বিষয়ে কোনো গুঞ্জন শুনে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫২ ঘ.