২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামাকে যুক্তরাষ্ট্রে যেতে না দেওয়ার আহ্বান চীনের

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে যুক্তরাষ্ট্র সফর করতে না দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দালাই লামার এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

বেইজিং, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে যুক্তরাষ্ট্র সফর করতে না দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দালাই লামার এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর লাসা থেকে পালিয়ে ভারতে নির্বাসনে চলে যাওয়া তিব্বতি নেতা দালাই লামাকে বেইজিং বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে আসছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ বলেছেন, "দালাই লামার যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে আমাদের অবস্থান পরিস্কার এবং সঙ্গতিপূর্ণ। আমরা কোনও অছিলায় বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে লিপ্ত হতে দালাই লামার কোনও দেশে যাওয়ার বিরোধী।" নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জিয়াং উ বলেন, "আমরা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্র"তি রক্ষা করার কথা এবং দালাই লামাকে সেদেশে কোনও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে লিপ্ত হতে না দেওয়ার কথা বলেছি।" গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি দালাই লামার সঙ্গে তার বৈঠক করার পরিকল্পনার কথা জানানোর পর চীন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্মেলন বাতিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.