তেহরান, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনে 'বর্বর হত্যাকাণ্ড' এবং 'জাতিগত শুদ্ধি অভিযানের' অভিযোগে বুধবার আবারও ইসরায়েলের সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
তেহরানে অনুষ্ঠিত 'গাজায় ইসরায়েলি গণহত্যা এবং যুদ্ধাপরাধ' শীর্ষক এক সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, গত জানুয়ারিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার সঙ্গে জড়িত ইসরায়েলিদের অবশ্যই বিচার করতে হবে।
তিনি জানান, ২৫ 'ইহুদিবাদী যুদ্ধাপরাধীকে' গ্রেপ্তার করতে ইন্টারপোলের প্রতি অনুরোধ জানিয়েছে ইরান। ইন্টারপোলকে এ ধরনের অনুরোধ জানাবে বলে এর আগেই ইরান ঘোষণা দিয়েছিল।
বিভিন্ন মুসলিম দেশের কৌসুলিদের সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, "এই বর্বরতার জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।"
তার ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি স
bdnews24