কোর্তে-রিয়্যাল জাহাজের ডেক, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এডেন উপসাগরে শনিবার সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে ২০ ইয়েমেনি জিম্মিকে উদ্ধার করেছে নেদারল্যান্ডসের সেনারা। এ সময় তারা সাত জলদস্যুকে কিছু সময়ের জন্য আটক করে জিজ্ঞাসাদের পর ছেড়ে দিয়েছে। ন্যাটো কর্মকর্তারা এ খবর জানিয়েছে।
এদিকে, বেলজিয়াম সরকারে একটি ক্রাইসিস সেন্টারের এক মুখপাত্র জানিয়েছেন, সোমালিয়ার জলদস্যুরা শনিবার তাদের একটি জাহাজ ছিনতাই করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাহাজটিতে দশজন ক্রু আছে, এদের মধ্যে দুইজন তাদের নাগরিক, বাকিরা বিদেশি।
পর্তুগিজ যুদ্ধজাহাজ 'কোর্তে-রিয়্যাল' থেকে ন্যাটোর লেফট্যানেন্ট কমান্ডার আলেক্সান্ডার ফার্নান্দেজ জানান, জলদস্যুরা রাইফেল ও গ্রেনেড নিয়ে একটি গ্রিক ট্যাঙ্কারে হামলা চালালে এর জবাব দিতে এগিয়ে যায় ন্যাটো টহল বহরের একটি ডাচ জাহাজ। এ সময় জলদস্যুরা পিছু হটে ছিনতাই করা আরেকটি ইয়েমেনি মাছ ধারার জাহাজে গিয়ে ওঠে। এরপর ইয়েমেনি জলদস্যুদের জাহাজকে ধাওয়া করে ডাচ সেনারা।
ফার্নান্দেজ বলেন, "আমরা জলদস্যুদের হাত থেকে ইয়েমেনি জাহাজটিকে মুক্ত করে জিম্মি ২০ জেলে এবং জলদস্যুদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছি। জলদস্যুদের সঙ্গে যুদ্ধ হয়নি, তারা গুলি ছোড়েনি।"
রয়টার্সকে তিনি জানান, জাহাজটিতে জেলেদের গত এক সপ্তাহ ধরে জিম্মি করে রেখেছিল জলদস্যুরা। সেনারা জলদস্যুদের কিছু সময়ের জন্য আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। তাদের আটক করার কোনো আইনগত ক্ষমতা তাদের নেই বলে তিনি জানান।
ফার্নান্দেজ বলেন, "জলদস্যু বা জিম্মিরা যদি নেদারল্যান্ডসের হতো অথবা নেদারল্যান্ডসের জলসীমায় এই ঘটনা ঘটত তাহলে তাদের গ্রেপ্তার করার ক্ষমতা সেনাদের ছিল।"
পূর্ব আফ্রিকার উপকূলে জলদস্যুদের প্রতিরোধ করতে বিভিন্ন দেশ সেনা মোতায়েন করলেও সা
bdnews24