২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক দুর্দশায় শিশু নিপীড়ন বেড়েছে

চার মাসের একটি শিশুকে এত ভয়ঙ্করভাবে ঝাঁকানো হয়েছে যে, তার অস্ত্রোপচার করতে হয়েছে। বাড়িতে নিপীড়নের শিকার তিন সপ্তাহ বয়সী আরেক শিশুর পাঁজরের হাড় ভেঙে গেছে। নয় বছরের এক ডায়বেটিক বালককে ফেলে রাখা হয়েছে বিনা চিকিৎসায়-- এসবই অর্থনৈতিক মন্দাকবলিত যুক্তরাষ্ট্রে শিশু নিপীড়নের মাত্রা বেড়ে যাওয়ার চিত্র। বোস্টন হাসপাতাল এই চিত্র তুলে ধরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

বোস্টন, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চার মাসের একটি শিশুকে এত ভয়ঙ্করভাবে ঝাঁকানো হয়েছে যে, তার অস্ত্রোপচার করতে হয়েছে। বাড়িতে নিপীড়নের শিকার তিন সপ্তাহ বয়সী আরেক শিশুর পাঁজরের হাড় ভেঙে গেছে। নয় বছরের এক ডায়বেটিক বালককে ফেলে রাখা হয়েছে বিনা চিকিৎসায়-- এসবই অর্থনৈতিক মন্দাকবলিত যুক্তরাষ্ট্রে শিশু নিপীড়নের মাত্রা বেড়ে যাওয়ার চিত্র। বোস্টন হাসপাতাল এই চিত্র তুলে ধরেছে। বোস্টন শিশু হাসপাতালের শিশু প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক অ্যালিসন স্কোবি বলেন, "আগের বছরের তিনমাসের তুলনায় গত তিন মাসে আমরা মারাত্মকভাবে আহত দ্বিগুণ সংখ্যক শিশু পেয়েছি।" এ হাসপাতালে সাধারণত বছরে এ ধরনের ১৫ শ' শিশুর চিকিৎসা দেওয়া হয়ে থাকে। গত বছর এ সংখ্যা বেড়ে ১৮ শ' হয়েছে। তিনি বলেন, "আমরা এর সঙ্গে অর্থনীতির একটি যোগসূত্র দেখতে পাচ্ছি।" তিনি জানান, বহু ঘটনাতেই অর্থনৈতিক সমস্যার ছাপ সুস্পষ্ট। যেমন: ডায়াবেটিস রোগাক্রান্ত একটি ৯ বছরের বালককে উপযুক্ত চিকিৎসা দিতে না পেরে তার মা তাকে বাড়িতে একা ফেলে চলে গেছে। দীর্ঘদিন পর এ ঘটনা জানাজানি হলে বালকটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। শুধু বোস্টন নয় অন্যান্য রাজ্যেও একই ধরনের নিপীড়নের ঘটনা ঘটছে। ইলিনয়ের শিশু ও পরিবার সেবা বিভাগ ২০০৮ সালে ওই রাজ্যে শিশু নিপীড়ন ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে। শিকাগোতে শিশু নিপীড়ন গত বছর বেড়েছে ৯ শতাংশেরও বেশি। ওহাইওতে শিশু নিপীড়ন অর্থনৈতিক মন্দার সময়টিতে সবচেয়ে বেশি বেড়েছে। ২০০৭ সালের পর এ রাজ্যে শিশু নিপীড়নের মাত্রা প্রথমবারের মতো বেড়ে দাঁড়িয়েছে ১ লাখে। এ হার আরও বাড়ছে। ওহাইও'র পাবলিক চিলড্রেন সার্ভিসেস এসোসিয়েশন একথা জানিয়েছে। ওই এসোসিয়েশনের পরিচালক ক্রিস্টাল ওয়ার্ড অ্যালেন বলেন, "আমাদের কাউন্টি এজেন্সির পরিচালকরা বলছেন, শিশু নিপীড়নের ঘটনা বেড়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৯ ঘ.