২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল থেকে তালেবান হটাচ্ছে নতুন সেনারা: যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে এ বছর মোতায়েন নতুন মার্কিন সেনারা রাজধানী কাবুলের উপকণ্ঠ তালেবান মুক্ত করছে। তবে সহিংসতা কিছু সময়ের জন্য বেড়ে যেতে পারে। আফগানিস্তানে মোতায়েন নতুন মার্কিন বাহিনীর কমান্ডার কর্নেল ডেভিড হেইট মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

আফগানিস্তান, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে এ বছর মোতায়েন নতুন মার্কিন সেনারা রাজধানী কাবুলের উপকণ্ঠ তালেবান মুক্ত করছে। তবে সহিংসতা কিছু সময়ের জন্য বেড়ে যেতে পারে। আফগানিস্তানে মোতায়েন নতুন মার্কিন বাহিনীর কমান্ডার কর্নেল ডেভিড হেইট মঙ্গলবার একথা বলেছেন। আফগানিস্তানে এ বছর বাড়তি সেনা মোতায়েন পরিকল্পনার প্রথম ধাপে কাবুলের দক্ষিণ ও পশ্চিম সীমান্তের সুরক্ষায় ময়দান ওয়ারডাক এবং লোগার প্রদেশে প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কম মার্কিন সেনা কিংবা কম তালেবান উপস্থিতির কারণে কাবুলের আশেপাশের এলাকাগুলো বেশ কয়েক বছর ধরে শান্ত ছিল। কিন্তু গত বছর তালেবান যোদ্ধারা ওয়ারডাক ও লোগার প্রদেশে গিয়ে জড়ো হয়েছে। ওই দুই প্রদেশে মোতায়েন নতুন মার্কিন ব্রিগেডের কমান্ডার ডেভিড হেইট বলেন, জানুয়ারিতে তার বাহিনীর এখানে পৌঁছানোর পর থেকে পরিস্থিতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তিনি মঙ্গলবার রয়টার্সকে বলেন, নিরাপত্তা পরিস্থতির কারণে এখনই জয় ঘোষণা করা না গেলেও পরিস্থিতির উন্নতি ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১১ ঘ.