২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার প্রশংসায় আরব শুত্র"রা, দুশ্চিন্তায় মিত্ররা

মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার খোলামেলা দৃষ্টিভঙ্গি আরব বিশ্বের এমন সব দেশের প্রশংসা পাচ্ছে যাদের ভয়ঙ্কর শত্র" হিসেবে বিবেচনা করতেন যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টরা। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি গত সপ্তাহে এক সমাবেশে বলেন, "সাম্রাজ্যবাদের অন্ধকারের মধ্যে ওবামা মিট মিট করে জ্বলা আশার আলো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

বৈরুত, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার খোলামেলা দৃষ্টিভঙ্গি আরব বিশ্বের এমন সব দেশের প্রশংসা পাচ্ছে যাদের ভয়ঙ্কর শত্র" হিসেবে বিবেচনা করতেন যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টরা। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি গত সপ্তাহে এক সমাবেশে বলেন, "সাম্রাজ্যবাদের অন্ধকারের মধ্যে ওবামা মিট মিট করে জ্বলা আশার আলো।" ১৯৮০'র দশকে গাদ্দাফিকে 'আফ্রিকার পাগলা কুত্তা' অভিহিত করেছিলেন যুক্তরাষ্ট্রের সেই সময়কার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। তবে ২০০৩ সালের পর থেকে ওয়াশিংটনের সঙ্গে লিবিয়ার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। গাদ্দাফি বলেন, "তিনি (ওবামা) যুক্তি দিয়ে কথা বলেন। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বাকি বিশ্বের ওপর ছড়ি ঘোরানোর ঔদ্ধত্যপূর্ণ মার্কিন দৃষ্টিভঙ্গি আর নেই।" এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, হামাস নেতা খালেদ মেশাল এবং লেবাননের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোহাম্মদ হুসেইন ফাদাল্লাহ'র কাছ থেকেও প্রশংসা পেয়েছেন ওবামা। এদেরকে সবসময়ই সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে অভিযোগ করে এসেছে ওয়াশিংটন। এমনকি, অনারব দেশ ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ স্বীকার করে নিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা নতুন কোনও পরিবর্তন নিয়ে আসতে পারেন। জার্মানির 'দার স্পিগেল' সাময়িকীকে আহমাদিনেজাদ বলেন, "ওবামার প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে একই সঙ্গে আমরা বাস্তববাদী। আমরা চাই প্রকৃত পরিবর্তন। ওবামাকে এখন কথার সঙ্গে কাজের প্রতিফলন দেখাতে হবে।" মধ্যপ্রাচ্য প্রশ্নে ওবামা যে নতুন সুরে কথা বলছেন, সেটি স্বীকার করে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষরাই এখন বেশি প্রস্তুত। আর তাদের মিত্ররা, যেমন মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক, বরং চুপচাপ। রক্ষণশীল আরব নেতারা হয়ত তাদের নিজ অঞ্চলের প্রতিপক্ষ, যেমন: ইরান ও সিরিয়ার সঙ্গে ওবামার আলোচনা প্রস্তাব নিয়ে সংশয়ে আছে। কিংবা নিজেদের স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক সংস্কার এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য ওবামা পরে চাপ বাড়াতে পারেন-- এটিও তাদের শঙ্কা। কিন্তু ইরানের সঙ্গে ওবামার আলোচনার সুযোগ অন্বেষণ, তুরস্কে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর সংঘাতে না জড়ানোর ঘোষণা, ইসরায়েল-ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রিক সমাধানের আগ্রহ প্রকাশ এবং ইরাক থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা-- আগের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ইসরায়েলি পক্ষপাতিত্ব থেকে ওবামার সরে আসার ব্যাপারে মধ্যপ্রাচ্যের অনেককেই নতুন করে আশ্বস্ত করেছে। কিন্তু ওবামা শুধু কথা নয়, মার্কিন নীতি পরিবর্তন করে কাজেও তা প্রমাণ করতে সক্ষম কিনা--আরব নেতাদের কাছে সেটিই এখন বিস্ময়ের ব্যাপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৫৫ ঘ.