২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুকে আব্বাসের ফোন, শান্তি প্রচেষ্টার আহ্বান

বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর রোববার প্রথম তাকে ফোন করে শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

জেরুজালেম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর রোববার প্রথম তাকে ফোন করে শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের কর্মকর্তারা একথা জানিয়েছেন। ইহুদিদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে আব্বাস বলেন, "দুপক্ষেরই উচিত শান্তির জন্য কাজ করে যাওয়া।" ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ৩১ মার্চে নেতানিয়াহুর ডানপন্থি সরকার দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু শান্তির লক্ষ্যে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা এবং সহযোগিতা শুরু করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর আব্বাস প্রথম নেতানিয়াহুকে ফোন করে শান্তি উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। নেতানিয়াহু ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। এবার নিয়ে তিনি দ্বিতীয়বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে দু নেতা অতীতে তাদের মধ্যকার সহযোগিতা এবং আলোচনার কথা স্মরণ করেন। সেইসঙ্গে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে নেতানিয়াহু ভবিষ্যতে আবার কিভাবে ওই প্রক্রিয়া শুরু করতে আগ্রহী তাও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৭ ঘ.