২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজিতে সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী পদে পুনর্নিয়োগ

ফিজির প্রেসিডেন্ট রাতু জোসেফা ইলোইলো শনিবার সেনাধ্যক্ষ কমোডোর ফ্রাঙ্ক বাইনিমারামাকে প্রধানমন্ত্রী পদে পুনর্নিয়োগ দিয়েছেন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অস্থিতিশীল দেশটির আদালত বাইনিমারার সামরিক নেতৃত্বকে অবৈধ ঘোষণা করার দুদিনের মাথায় তিনি এ পদক্ষেপ নিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

সুভা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিজির প্রেসিডেন্ট রাতু জোসেফা ইলোইলো শনিবার সেনাধ্যক্ষ কমোডোর ফ্রাঙ্ক বাইনিমারামাকে প্রধানমন্ত্রী পদে পুনর্নিয়োগ দিয়েছেন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অস্থিতিশীল দেশটির আদালত বাইনিমারার সামরিক নেতৃত্বকে অবৈধ ঘোষণা করার দুদিনের মাথায় তিনি এ পদক্ষেপ নিলেন। এর আগের দিন প্রেসিডেন্ট দেশের সংবিধান স্থগিত করে দিয়ে সরকারের দায়িত্বভার নিজ হাতে নেন। একইসঙ্গে তিনি দেশের সব বিচারককেও বরখাস্ত করেন। কমোডোর ফ্রাঙ্ক বাইনিমারামা নেতৃত্বে ২০০৬ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের পর দেশ শাসন করে আসছিল সেনানেতৃত্ব। প্রেসিডেন্ট তাদের সমর্থন করে যাচ্ছিলেন। বাইনিমারাকে শনিবার সকালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান প্রেসিডেন্ট ইলোইলো। স্থানীয় এক সাংবাদিক টেলিফোনে রয়টার্সকে বলেন, "তিনি এলেন, শপথ পড়লেন এবং পুনরায় প্রধানমন্ত্রী পদে বসলেন।" বাইনিমারামা পরে তার আগের সরকারের নয় মন্ত্রীকে তাদের আগের পদেই নতুন মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন। শুক্রবার সরকারে সরকারের ক্ষমতা গ্রহণ করে দেশে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে ইলোইলো জানান ২০১৪ সালের মধ্যে নতুন নির্বাচন দেওয়া হবে। একইসঙ্গে তিনি বলেন, শিগগিরই তিনি নতুন অন্তর্বর্তী সরকার নিয়োগ দেবেন এবং ওই সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। ১৯৮৭ সাল থেকে ফিজিতে চারটি অভ্যুত্থান ও একটি রক্তাক্ত সেনাবিদ্রোহ ঘটেছে। দেশটির গরিষ্ঠ আদিবাসী ফিজিয়ান জনগোষ্ঠী এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাবান জাতিগত ভারতীয় সংখ্যালঘুদের মধ্যে উত্তেজনার জের ধরে মূলত এসব অভ্যুত্থান ঘটেছে। প্রেসিডেন্ট ইলোইলো ও বাইনিমারামা দু'জনেই ফিজিয়ান আদবাসী। বাইনিমারামা ২০০৬ সালে ক্ষমতা দখল করলে কমনওয়েলথ ফিজির সদস্যপদ স্থগিত করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পর্যটন ও চিনি উৎপাদনের ওপর নির্ভরশীল দেশটিতে নির্বাচন না হওয়া পর্যন্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করে রেখেছে। বাইনিমারামা বলেছেন, নির্বাচনের আগে ফিজির সা