পাতায়া, থাইল্যান্ড, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডে সরকারবিরোধীদের তুমুল বিক্ষোভের মুখে শনিবার আসিয়ান সম্মেলন বাতিল করেছে কর্তৃপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক বিক্ষোভকারীরা সম্মেলনের একটি ভেন্যু অবরোধ করে ফেললে এ অবস্থা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এবং সম্মেলনে যোগ দিতে আসা নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মলেনস্থল পাতায়া শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভা।
থাই প্রধানমন্ত্রী বলেন, "এই মুহূর্তে আমার এবং আমার সরকারের কাজ হচ্ছে নেতৃবৃন্দের নিরাপদে দেশে ফিরে যাওয়া নিশ্চিত করা।"
শনিবার সকালে টেলিভিশনে সরাসরি স
bdnews24