২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার উপকূলে জাহাজ ছিনতাইয়ের স্থানে মার্কিন ডেস্ট্রয়ার

সোমালিয়ার উপকূলের অদূরে একটি মার্কিন পতাকাবাহী মালবাহী জাহাজের ক্যাপ্টেনকে জিম্মি করে নিয়ে যাওয়ার ঘটনাস্থলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

নাইরোবি/ওয়াশিংটন, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার উপকূলের অদূরে একটি মার্কিন পতাকাবাহী মালবাহী জাহাজের ক্যাপ্টেনকে জিম্মি করে নিয়ে যাওয়ার ঘটনাস্থলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ পৌঁছেছে। 'মেয়ার্সক আলাবামা' নামের জাহাজটি বুধবার ছিনতাই করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। কিন্তু এর ২০ আমেরিকান ক্রু কিছুক্ষণের মধ্যেই জাহাজটির পুনর্নিয়ন্ত্রণ নেয়। জাহাজটির সহকারী ক্যাপ্টেন কেন কুইন সিএনএনকে জানিয়েয়েছে, তাদের ক্যাপ্টেনকে একটি লাইফবোটে আটকে রেখেছে জলদস্যুরা। তারা ক্যাপ্টেনকে মুক্ত করার জন্য জলদস্যুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ডেনমার্কের মালিকানাধীন জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মেয়ার্কস লাইন লিমিটেড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার বেইনব্রিজ বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছেছে। মেয়ার্কসের মুখপাত্র বি জে টাল্লে বলেছেন, তাদের কোম্পানি জাহাজটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে, পাশাপাশি মার্কিন নৌবাহিনীর সঙ্গেও কথা বলছে। নৌবাহিনীর কোন ব্যবস্থা নিতে হবে কি না, হলে সেটি কী হবে সেব্যপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান টাল্লে। সিএনএন জানায় যে লাইফবোটে ক্যাপ্টেনকে জিম্মি করে রাখা হয়েছে সেটি আলাবামার খুব কাছেই অবস্থান করছে। মার্কিন ডেস্ট্রয়ারটি আলাবামার ক্রুদের দৃষ্টিসীমার মধ্যে পৌঁছার পর ত্রু"রা নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। মেয়ার্কস এর আগে জানায়, মার্কিন ত্রু"রা আলাবামার পুনর্নিয়ন্ত্রণ নিয়েছে এবং জলদস্যুরা একজন জিম্মিকে নিয়ে জাহাজ ত্যাগ করেছে। মোম্বাসাভিত্তিক 'ইস্ট আফ্রিকান সিফেয়ারার্স অ্যাসোসিয়েশন প্রোগ্রাম' এর সমন্বয়কারী এন্ড্রু মংগুরা বুধবার রয়টার্সকে ছিনতাইয়ের খবর জানিয়ে বলেন, ভারত মহাসাগরে মোগাদিসু উপকূল থেকে অনেক দূরে ১৭ হাজার টনের 'মেয়ার্সক আলাবামা' নামের জাহাজটি ছিনতাই করেছে জলদস্যুরা। নাইরোবিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জাহাজের পণ্যের মধ্যে ডব্লিউএফপির ২৩২টি কন্টেনাইর রয়েছে। কন্টেইনারে সোমলিয়া এবং উগান্ডার জন্য ত্রাণ আনা হচ্ছিল। এর আগে গত রোববার একটি জার্মান কন্টেইনার জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। হর্ন অব আফ্রিকার দেশ সোমালিয়ার ভারী অস্ত্রসজ্জিত জলদস্যুরা গত বছর অনেকগুলো বিদেশি জাহাজ ছিনতাই করেছে। আর চলতি বছরের প্রথম তিন মাসেই ৮টি জাহাজ ছিনতাই হয়েছে। আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ উপসাগর ও এডেন সাগরের এই এলাকায় জাহাজ ছিনতাই করে তারা মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে জলদস্যুরা। এই পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে টহল দেওয়ার জন্য নৌবাহিনী পাঠিয়েছে কয়েকটি দেশ। এরপর গত কয়েক মাস জাহাজ ছিনতাই কিছুটা কমলেও এখনো মাঝেমধ্যে ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৭ ঘ.