২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ মার্কিন ক্রুসহ জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা

২০ আমেরিকান ক্রুসহ ডেনমার্কের মালিকানাধীন মার্কিন পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। মোম্বাসাভিত্তিক 'ইস্ট আফ্রিকান সিফেয়ারার্স অ্যাসোসিয়েশন প্রোগ্রাম' এর সমন্বয়কারী এন্ড্রু মংগুরা রয়টার্সকে জানিয়েছেন, ভারত মহাসাগরে মোগাদিসু উপকূল থেকে অনেক দূরে ১৭ হাজার টনের 'মেয়ার্সক আলাবামা' নামের জাহাজটি ছিনতাই করেছে জলদস্যুরা। তবে জাহাজের সব ক্রু অক্ষত আছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

নাইরোবি, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০ আমেরিকান ক্রুসহ ডেনমার্কের মালিকানাধীন মার্কিন পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। মোম্বাসাভিত্তিক 'ইস্ট আফ্রিকান সিফেয়ারার্স অ্যাসোসিয়েশন প্রোগ্রাম' এর সমন্বয়কারী এন্ড্রু মংগুরা রয়টার্সকে জানিয়েছেন, ভারত মহাসাগরে মোগাদিসু উপকূল থেকে অনেক দূরে ১৭ হাজার টনের 'মেয়ার্সক আলাবামা' নামের জাহাজটি ছিনতাই করেছে জলদস্যুরা। তবে জাহাজের সব ক্রু অক্ষত আছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটির মালিক ডেনমার্কের এপি মোলার-মেয়ার্সক ছিনতাইয়ের খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সোমালিয়া উপকূল থেকে ৫০০ কিলোমিটার সাগরের গভীরে জাহাজটিতে হামলা চালায় জলদস্যুরা। এতে ২০ জন আমেরিকান ক্রু ছিল। নাইরোবিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জাহাজের পণ্যের মধ্যে ডব্লিউএফপির ২৩২টি কন্টেনাইর রয়েছে। কন্টেইনারে সোমলিয়া এবং উগান্ডার জন্য ত্রাণ আনা হচ্ছিল। এর আগে গত রোববার একটি জার্মান কন্টেইনার জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। হর্ন অব আফ্রিকার দেশ সোমালিয়ার ভারী অস্ত্রসজ্জিত জলদস্যুরা গত বছর অনেকগুলো বিদেশি জাহাজ ছিনতাই করেছে। আর চলতি বছরের প্রথম তিন মাসেই ৮টি জাহাজ ছিনতাই হয়েছে। আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ উপসাগর ও এডেন সাগরের এই এলাকায় জাহাজ ছিনতাই করে তারা মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে জলদস্যুরা। এই পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে টহল দেওয়ার জন্য নৌবাহিনী পাঠিয়েছে কয়েকটি দেশ। এরপর গত কয়েক মাস জাহাজ ছিনতাই কিছুটা কমলেও এখনো মাঝেমধ্যে ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১০ ঘ.