লিমা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমরিকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মঙ্গলবার ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
গণতান্ত্রিকভবে নির্বাচিত লাতিন আমেরিকার কোনো দেশের সরকার প্রধান তার নিজের দেশে এই প্রথম মানবাধিকার লঙ্ঘনের দায়ে দণ্ডিত হলেন। ফলে পেরুর ৭০ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টকে বাকী জীবন কারাগারেই কাটাতে হতে পারে। তবে এ ঘটনা পেরুর রাজনীতিতে সুদূর প্রসারি প্রভাব ফেলতে পারে।
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত শাসনামলে বিদ্রোহী তৎপরতা মোকাবেলার সময় ডেথ স্কোয়াডে দুটি হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ায় ফুজিমরিকে দোষীসাব্যস্ত করেছে তিন সদস্যের বিচারক প্যানেল। তার নির্দেশে ডেথ স্কোয়াডে ২৫ জনকে হত্যা করা হয়। ওই সময় আন্দিজ পর্বতমালার দেশটিতে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করছিলেন ফুজিমরি। দুই দশকব্যাপী ওই সংঘর্ষে প্রায় ৭০ হাজার লোক নিহত হয়।
রায়ের প্রতিবাদে ফুজিমরির সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তার মেয়ে কেইকো ফুজিমরি। তিনি বলেন, "ফুজিমরি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, সন্ত্রাসবাদের হাত থেকে তিনি দেশকে রক্ষা করেছেন।"
তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ফুজিমরি।
শাইনিং পাথ বিদ্রোহীদের দমন এবং লিমার জাপানি রাষ্ট্রদূতের বাসভবন অবরোধের সময় টুপাক আমারু বিদ্রোহীদের কাছে জিম্মিদের মুক্ত করা এবং অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণে আনার ফলে জনপ্রিয়তার তুঙ্গে চলে যান ফুজিমরি।
তবে গোয়েন্দা প্রধান ভ
bdnews24