লিমা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমরিকে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে দোষীসাব্যস্ত করেছে আদালত।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত লাতিন আমেরিকার কোনো দেশের সরকার প্রধান তার নিজের দেশেই এই প্রথম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দোষী হলেন।
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত শাসনামলে বিদ্রোহী তৎপরতা মোকাবেলার সময় ডেথ স্কোয়াডে দুটি হত্যকাণ্ডের নির্দেশ দেওয়ায় ফুজিমরিকে দোষীসাব্যস্ত করেছে তিন সদস্যের বিচারক প্যানেল। তার নির্দেশে ডেথ স্কোয়াডে ২৫ জনকে হত্যা করা হয়েছিল।
আন্দিজ পর্বতমালার দেশটিতে গত দুই দশকে বিদ্রোহী-সহিংসতায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে।
বিচারক সিজার সান মার্টিন বলেন, "আদালত ঘোষণা করছে, তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
আদালতের রায়ে ফুজিমরির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে পেরুর রাজনীতিতে এটা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়ার বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। ফুজিমরির বিরুদ্ধে আদালতের রায়ে তার বিরুদ্ধেও চাপ বাড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২১০ ঘ.
bdnews24