২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসে হামলার সতর্কতা

নাইজেরিয়ার রাজধানী লাগোসে মার্কিন কূটনৈতিক মিশনে হামলা হতে পারে বলে রোববার সতর্ক করে দিয়েছে লাগোসের মার্কিন দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

লাগোস, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার রাজধানী লাগোসে মার্কিন কূটনৈতিক মিশনে হামলা হতে পারে বলে রোববার সতর্ক করে দিয়েছে লাগোসের মার্কিন দূতাবাস। নাইজেরিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি এক বার্তায় দূতাবাস জানিয়েছে, ভিক্টোরিয়া আইল্যান্ডে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেলের কাছে মিশনে হামলা হতে পারে বলে তারা জানতে পেরেছে। বার্তায় বলা হয়, "লাগোসের ওয়াল্টার ক্যারিংটন ক্রিসেন্টে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনে হামলা হতে পারে এমন খবর দূতাবাস পেয়েছে।" ওই এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ এবং কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে তা জানানোর জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশ্বের অষ্টম বৃহত্তম অষোধিত তেল রপ্তানিকারক দেশ নাইজেরিয়ায় কখনও বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলার শিকার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৫ ঘ.