২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক হত্যাকাণ্ডে পাকিস্তানি তালেবানের দাবি নাকচ এফবিআই'র

নিউ ইয়র্কের অভিবাসী কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদের দাবি শনিবার নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই। নিউ ইয়র্কে ওই বেপরোয়া গুলিবর্ষণের ঘটনায় শুক্রবার ১৪ জন নিহত হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 06:31 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ওয়াশিংটন, এপ্রিল ৫ (বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/রয়টার্স) - নিউ ইয়র্কের অভিবাসী কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদের দাবি শনিবার নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই। নিউ ইয়র্কে ওই বেপরোয়া গুলিবর্ষণের ঘটনায় শুক্রবার ১৪ জন নিহত হয়। (আরও তথ্যসহ) এফবিআই মুখপাত্র রিচার্ড কোলকো বলেছেন, "তথ্যপ্রমাণের ভিত্তিতে আমরা দৃঢ়ভাবেই ওই দাবি প্রত্যাখান করতে পারি।" নিউ ইয়র্কের বিংহামটনে একটি অভিবাসী সেবাদানকেন্দ্রে ঢুকে পড়ে এক ব্যক্তি দুটি হাত পিস্তল দিয়ে বেপরোয়া গুলিবর্ষণ করে ১৩ জনতে হত্যা করে। পরে সে আত্মহত্যা করে। ঘাতক ওই বন্দুকধারীর নাম জিভারলি ওং। ভিয়েতনামী অভিবাসী ওং ওই সেবাকেন্দ্রটিতে ইংরেজি ভাষাশিক্ষা কোর্স করতে আসতেন। মার্কিন কর্মকর্তারা একথা নিশ্চিত করেছেন। ওদিকে, শনিবার পাকিস্তানি তালেবান নেতা মেহসুদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সের কাছে দাবি করেন, তার দলই নিউ ইয়র্কে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মেহসুদ বলেন "আমি দায়িত্ব স্বীকার করছি। তারা আমার লোক ছিল। মার্কিন দ্রোন হামলার প্রতিক্রিয়ায় আমি ওই হামলার নির্দেশ দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১২৩০ ঘ.