২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই-কম্বোডীয় বিরোধপূর্ণ সীমান্তে সেনা সংঘর্ষ

থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্তে শুত্রবার দুপক্ষের সেনাদের মধ্যে রকেট ও ক্ষুদ্রাস্ত্রের গুলি বিনিময় হয়েছে। ৯০০ বছরের পুরোনো হিন্দু মন্দির নিয়ে দুপক্ষের চলমান বিরোধের জেরে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

নমপেন, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্তে শুত্রবার দুপক্ষের সেনাদের মধ্যে রকেট ও ক্ষুদ্রাস্ত্রের গুলি বিনিময় হয়েছে। ৯০০ বছরের পুরোনো হিন্দু মন্দির নিয়ে দুপক্ষের চলমান বিরোধের জেরে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। প্রিয়া বিহার মন্দিরের কাছে 'ঈগল ফিল্ড' এ প্রায় এক ঘন্টা ধরে দুপক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের জন্য এক পক্ষ অপর পক্ষকে দায়ী করেছে। এই মন্দির নিয়ে বিরোধের কারণে গত বছরও দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সংঘাত হয়েছে। শুক্রবারের সংঘর্ষে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সহিংসতা এড়াতে থাই ও কম্বোডীয় সীমান্ত এলাকার সেনা কমান্ডাররা আলোচনায় বসতে রাজি হয়েছেন। মন্দিরে কম্বোডিয়ার কমান্ডার জেনারেল শ্রী দোয়েক বলেন, "থাই রক্ষীরা কম্বোডীয় এলাকায় ঢুকে হামলা চালায়। তারা রকেট এবং রাইফেল নিয়ে হামলা করে। তাদের হামলার পাল্টা জবাব দেয় কম্বোডীয় সেনারা।" তবে ব্যাংককে থাই কর্মকর্তারা একথা অস্বীকার করেছেন এবং কম্বোডীয় সেনারাই আগে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। থাই সেনাপ্রধান অনুপং পায়োচিন্দা বলেন, "এটি একটি ভুলবোঝাবুঝি মাত্র।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩০ ঘ.