২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর হ্রাস ও কঠোর পাকিস্তান নীতির প্রতিশ্র"তি বিজেপি'র ইশতেহারে

অর্থনীতিকে গতিশীল করতে কর হ্রাস ও সুদের হার কমানো এবং পাকিস্তান নীতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্র"তি দিয়ে শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

নয়াদিল্লি, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনীতিকে গতিশীল করতে কর হ্রাস ও সুদের হার কমানো এবং পাকিস্তান নীতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্র"তি দিয়ে শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী ১৬ এপ্রিল থেকে ১৩ মে ভারতে সাধারণ নির্বাচনের অনুষ্ঠিত হবে। প্রধান বিরোধীদল বিজেপি তাদের ইশতেহারে আরও প্রতিশ্র"তি দিয়েছে, অবৈধভাবে বিদেশে পাচার হয়ে যাওয়া ভারতীয় অর্থ উদ্ধার করা হবে, বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং বিশ্ব অর্থনৈতিক সংকট থেকে ভারতীয়দের রক্ষা করতে কৃষিতে কম সুদে ঋণ দেওয়া হবে। অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণে তাদের দীর্ঘদিনের প্রতিশ্র"তি বাস্তবায়নেরও অঙ্গীকার করেছে বিজেপি। এছাড়া, গৃহায়ণ শিল্পে সুদের হার কমানো, ৬০ বছরের বেশি বয়স্কদের জন্য কর মওকুফ এবং প্রতিরক্ষা বিভাগের হাজার হাজার কর্মকর্তা ও অবসরপ্রাপ্তদের আয়কর অব্যাহতির প্রতিশ্র"তি দিয়েছে দলটি। দলের প্রধান এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী লাল কৃষ্ণ আদভানি বলেন, "আমরা ভোটারদের এই বার্তাটি দিচ্ছি যে, আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে আমরা যাই করব সততার সঙ্গেই করব।" পাকিস্তান তাদের মাটিতে গড়ে ওঠা সন্ত্রাসী অবকাঠামো ভেঙে দিলেই কেবল ভারত তাদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে বলে জানিয়েছে দলটি। দলের মুখপাত্র রবি শঙ্কর প্রসাদ বলেন, "এ ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনাই হতে পারে না।" জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্ষমতাসীন কংগ্রেস অতীতে দুর্বল অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন জনমত জরিপে কংগ্রেসের থেকে পিছিয়ে আছে বিজেপি এবং নির্বাচনের আর কয়েক দিন বাকী থাকলেও গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে তারা এখনো মিত্রের খোঁজে আছে। গত সোমবার দলের সভাপতি রাজনাথ সিং জানিয়েছিলেন, তারা বিজয়ী হলে লালফিতার দৌরাত্ম্য, ভূমিসংক্রান্ত প্রতিবাদ ও সরকারি সাহায্য স্বল্পতার কারণে স্থবির হয়ে থাকা বিদেশি বিনিয়োগ প্রকল্পগুলো গতিশীল করবেন। এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, "আমরা বড় বড় প্রকল্পগুলোতে ব্যাপক বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করব যাতে অর্থনৈতিক মন্দা থেকে ভারতকে রক্ষা করা যায়।" তিনি ভারতের পূর্বাঞ্চলের জন্য নেওয়া প্রকল্পগুলো প্রসঙ্গে একথা বলেন। রাজনাথ বলেন, "কিসে ভারতের ভাল হবে সে ব্যাপারে বর্তমান সরকারের ইচ্ছা, লক্ষ্য ও আগ্রহ কম। এই কারণে পূর্বাঞ্চলে অনেক প্রকল্প মুখ থুবড়ে পড়ে আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১৬ঘ.