কাবুল, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সম্প্রীতির প্রস্তাবকে পাগলের প্রলাপ বলে নাকচ করে দিয়েছে তালেবান যোদ্ধারা। বুধবার তারা জানিয়েছে, আফগানিস্তানে যুদ্ধ বন্ধের একমাত্র উপায় বিদেশি সেনা প্রত্যাহার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে একটি আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন, সহিংসতা পরিহারে ইচ্ছুক তালেবান যোদ্ধাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মতো সম্মান দেওয়া হবে।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, "এই বিষয়টি এর আগেও তোলা হয়েছে।" তালেবানদের মধ্যে নরমপন্থিদের সঙ্গে আফগান সরকার আলোচনা শুরু করতে পারে বলে ওবামা গত মাসে যে মন্তব্য করেছিলেন তার প্রতি ইঙ্গিত ্%২
bdnews24