ওয়াশিংটন, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান বোমা বানানোর জন্য যথেষ্ট পরমাণু জ্বালানি মজুদ করেছে বলেই যুক্তরাষ্ট্র মনে করে। মার্কিন জয়েন্ট চীফস অব স্টাফ এডমিরাল মাইক মুলেন রোববার একথা বলেছেন। (আরও তথ্যসহ)
পরমাণু অস্ত্রের জন্য ইরানের হাতে যথেষ্ট পরিমাণ উপাদান আছে কিনা জিজ্ঞেস করা হলে সিএনএন এর 'স্টেট অব দ্য ইউনিয়ন' প্রোগ্রামে মুলেন বলেন, তাদের তা আছে বলেই আমরা মনে করি।
মুলেন আরও বলেন, "আর বহুদিন থেকেই আমি মনে করি ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকার পরিণতি ওই অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য অত্যন্ত খারাপ।"
এর দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক প্রতিবেদনেও বলা হয়, ইরান পরমাণু জ্বালানির মজুদ গড়েছে। এর মধ্য দিয়ে তারা পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। তাছাড়া, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিমাণও সম্ভবত এক-তৃতীয়াংশ কমিয়ে বলেছে। সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বোমা তৈরিতে ব্যবহার করা যায়।
ইরান পরমাণু বোমা বানানোর জন্য পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে বলে যুক্তরাষ্ট্র সন্দেহ করে। কিন্তু পরমাণু কর্মসূচি কেবলই বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজের জন্য পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে ইরান।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ বেছে নেওয়ার পক্ষপাতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন এই কর্মসূচিকে 'জরুরি সমস্যা' আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক স
bdnews24