২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে ক্রিকেটারদের ওপর হামলা

লাহোরে মঙ্গলবার পাকিস্তান ও শ্রীলংকা ক্রিকেট দলের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দুই দলের মধ্যে চলমান সিরিজের তৃতীয় দিনের খেলা শুরুর আগে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে তাদের গাড়িবহরে এ হামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 05:05 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম/বিবিসি/সিএনএন)- লাহোরে মঙ্গলবার পাকিস্তান ও শ্রীলংকা ক্রিকেট দলের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দুই দলের মধ্যে চলমান সিরিজের তৃতীয় দিনের খেলা শুরুর আগে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে তাদের গাড়িবহরে এ হামলা হয়। এতে শ্রীলংকা দলের চামিন্দা ভাস ও সামারাভিরাসহ কয়েকজন ক্রিকেটার গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অসমর্থিত সূত্রের খবরে বলা হয়েছে, হামলাকারীরা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। (বিস্তারিত আসছে) বিডিনিউজ ২৪ ডটকম/এজে/জিএনএ/১১১৫ ঘ.