বেইজিং, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঐতিহ্যবাহী নব-বর্ষের প্রার্থনায় বৌদ্ধ ভিক্ষুদের সরকার নিষিদ্ধ ঘোষণার পর বৃহত্তর ধর্মীয় স্বাধীনতার দাবিতে রোববার চীনের পশ্চিমাঞ্চলে বিক্ষোভ করেছে ভিক্ষুরা।
'দ্য স্টুডেন্টস ফর এ ফ্রি তিব্বত' গ্র"প জানিয়েছে, সিচুয়ান প্রদেশের তিব্বতি অধ্যুষিত এলাকার কাছেই বৌদ্ধ মঠের বাইরে বিক্ষোভ করেছে প্রায় ৫০ ভিক্ষু। গত বছর এই এলাকায় ভিক্ষু বিক্ষোভ সহিংস আকার ধারণ করে এবং গত শুক্রবার এখানে এক ভিক্ষু নিজ দেহে আগুন ধরিয়ে দেয়।
গ্র"পের নির্বাহী পরিচালক লেহডন তেথং জানিয়েছেন, নিষিদ্ধ ষোষিত তিব্বতি নববর্ষের প্রার্থনা অনুষ্ঠান 'মনলাম চেনমো'তে যোগ দিতে এর আগে এলাকার প্রধান মন্দিরে প্রধান প্রার্থনা কক্ষে ঢুকেছিল ভিক্ষুরা। তবে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়।
তিনি আরও জানান, মন্দির থেকে বের করে দেওয়ার পর কিছু ভিক্ষু রাস্তায় এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা ধর্মীয় স্বাধীনতা দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়। তবে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে মঠটি বন্ধ করে দিয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ।
এ সম্পর্কে জানার জন্য এলাকার অধিবাসীদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24