ওয়াশিংটন, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য শান্তি দূত টনি ব্লেয়ার বোরবার গাজা সফরে গেছেন। দু বছর আগে শান্তিদূতের দায়িত্ব নেওয়ার পর হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি ভূখন্ডে এটিই ব্লেয়ারের প্রথম সফর।
ব্লেয়ারের সহযোগীরা বলেছেন, তিনি জানুয়ারিতে ইসরায়েলি হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি কাঠিয়ে ওঠার চেষ্টা নিয়ে আলোচনা করবেন। সোমবার মিসরে আন্তর্জাতিক দাতা সম্মেলনে গাজার পুনর্গঠনের বিষয়টিও প্রাধান্য পাবে।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ৪ উদ্যোক্তা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং রাশিয়ার দূত হিসাবে কাজ করছেন ব্লেয়ার। ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাওয়া তার দায়িত্ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৭ ঘ.
bdnews24