২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসের ইশতেহারে চাকরি ও কৃষকদের রক্ষার ঘোষণা থাকবে

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি বিশ্ব আর্থিক মন্দার প্রভাব থেকে কৃষকদের রক্ষায় ব্যবস্থা নেওয়ারও ঘোষণা থাকবে। মঙ্গলবার দলটি এ কথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

নয়াদিল্লি, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি বিশ্ব আর্থিক মন্দার প্রভাব থেকে কৃষকদের রক্ষায় ব্যবস্থা নেওয়ারও ঘোষণা থাকবে। মঙ্গলবার দলটি এ কথা বলেছে। কৃষকদের জন্য সুদ হ্রাস এবং চাকরির নিরাপত্তার বিষয়ে জাতীয়ভাবে স্কিম নেওয়ারও ঘোষণা থাকবে ইশতেহারে। এ সব ব্যবস্থার মাধ্যমে আগামী এপ্রিল-মের নির্বাচনে ভোটারদের ব্যাপকহারে দলের পক্ষে টানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। নয়াদিল্লিতে ইশতেহার উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "বিভিন্ন সুযোগসুবিধার দিকে তাকিয়ে আমি দ্রুতগতিতে দেশের এগিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত, আরও বেশি প্রকৃত প্রবৃদ্ধিও আমি আশা করছি।" কংগ্রেস আরও জানিয়েছে, শিল্প উৎপদান ও আর্থিক খাতে সরকারি নিয়ন্ত্রণও বজায় রাখা হবে। আসন্ন নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ও হিন্দু জাতিয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কংগ্রেস অপেক্ষা বিজেপি-কে বেশি ব্যবসাবান্ধব দল মনে করা হয়। ইতিমধ্যে অনেকগুলো জনমত জরিপে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের কাছে বিজেপি-জোট হেরে যাবে বলে জানা গেছে। তবে জিতলেও কংগ্রেস পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/