দামেস্ক, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি বন্দি মুক্তির বিনিময়ে ইসরায়েলি সেনা মুক্তির বিষয়টি নিয়ে ইসরায়েলের সঙ্গে হামাসের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ফিলিস্তিনি গেরিলা দল হামাসের এক কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন।
হামাস কর্মকর্তা আলী বারাকেহ এক বিবৃতিতে বলেন, "চুক্তি করতে হামসের একটি প্রতিনিধি দল কায়রোয় আছে। মিসরের মধ্যস্থতায় ওলমার্ট সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।"
তবে গাজায় হামাসের এক কর্মকর্তা আয়মান তাহা আল এরাবিয়া টেলিভিশনে আলোচনা শুরুর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আটক ৪৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে ইসরায়েলের অনমনীয়তাই আলোচনার পথে বড় ধরনের বাধা হয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৩ ঘ.
bdnews24